1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

অতিদ্রুত মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ইলিয়াস আহাম্মেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :হাজী মোহাম্মদ  নাজির খান 

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন-নারায়ণগঞ্জ হলো প্র্যাচ্যের ডান্ডিখ্যাত এবং ৬৪ জেলার মধ্যে রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী একটি শহর। এই নারায়ণগঞ্জ যেমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমৃদ্ধ, তেমনি শিল্প কারাখানার দিক দিয়েও এটি সমৃদ্ধ। ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক লোক এসে বসবাস করছেন শ্রমিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে। সর্বদিক দিয়ে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জের গুরুত্ব বিবেচনা করে এমআরটি-টু অর্থাৎ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরী।৭ সেপ্টেম্বর-২০২৫ ইং, রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বেটার ওয়ার্কিং নারায়ণগঞ্জ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।ইলিয়াস আহমদ আরো বলেন- আমরা অন্তর্বর্তী সরকার এবং মেট্রোরেল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, নারায়ণগঞ্জের গুরুত্বকে বিবেচনা করে অনতিবিলম্বে নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পের সাথে সংযুক্ত করার জন্য। এখানে কাজের উপলক্ষে বিভিন্ন জেলার লোকজন বসবাস করেন। তাদের গন্তব্যে যাওয়ার জন্য এবং কর্মস্থলে ফিরে আসার জন্য মেট্রোরেল প্রকল্পটি অত্যন্ত প্রয়োজনীয়। এটা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি এবং প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট