1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

রাজধানীর পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

গত ০৪সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১ টায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়। পূর্বাচল ৩০০ ফিট রাস্তার ডান পাশের লেনে দাঁড়িয়ে থাকা একটি ভারী ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। সৌভাগ্যক্রমে গাড়ির এয়ারব্যাগ সক্রিয় হওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে গাড়িতে থাকা ০৩ জন আরোহী গুরুতর আহত হন।ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং দ্রুত হাসপাতালে প্রেরণ করে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়িটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রম দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করে।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জান-মাল রক্ষা এবং যে কোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট