1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বগুড়ায় খুন হওয়া শাকিলের বাড়িতে পুলিশের সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

বগুড়া : প্রতিনিধি

বগুড়ার ফুলবাড়ি নদীপাড়ে নৃশংসভাবে খুন হওয়া অটোরিকশা চালক শাকিল মিয়ার পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ। দরিদ্র শাকিলের মৃত্যুর পর দিশেহারা ছিল গোটা পরিবার। অকেজো অবস্থায় ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। উপার্জনের একমাত্র বাহন সচল করে দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা।বৃহস্পতিবার বগুড়া সদর থানায় নিহত শাকিল মিয়ার স্ত্রী মালেকা খাতুনসহ পরিবারের সদস্যদের ডেকে অটোরিকশার তিনটি ব্যাটারি ও চার্জারে ব্যবহৃত উপকরণ হস্তান্তর করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির।পুলিশ জানিয়েছে, একদল সন্ত্রাসী গত ১৪ জুন বাড়ি থেকে শাকিলকে তুলে নিয়ে যায়। সদর উপজেলার ফুলবাড়ি মৃধাপাড়া এলাকার করতোয়া নদীর পাড়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। মারপিটে নৃশংসভাবে খুন হন দরিদ্র শাকিল। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।সদর থানার ওসি মো. হাসান বাসির জানান, নিহত শাকিল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুর পর গোটা পরিবার দিশেহারা এবং অটোরিকশা অকেজো অবস্থায় ছিল। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট