1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা।কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার প্রকৌশলী তৌহিদুর রহমান।এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপি নেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক এফএম সুলতান মাহমুদ, শ্রমিক দলের আহবায়ক হাসিন আরমান মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান কামরান, মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাদল সরকার, মহিলা দলের নেত্রী কাজলী বেগম, লতিফা বেগম, শেফালী বেগম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুর রহমান, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিএনপির ইতিহাস, আদর্শ ও গণমানুষের অধিকার আদায়ে দলের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।প্রধান অতিথী তার বক্তব্য বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণমানুষের অধিকার আদায়ে বিএনপি অতীতেও আন্দোলন করেছে, ভবিষ্যতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”তিনি আরো বলেন, বিএনপি গণমানুষের দল, এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে”এর আগে শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট