1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার লোহালিয়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ (বিপ্লব) //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

পটুয়াখালী শহরের লোহালিয়া নদীতে আট ঘণ্টার ব্যবধানে দুই যুবকের মরদেহ ভেসে ওঠে। পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে দাবি, সোমবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তুহিন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। প্রায় একদিন পর তার দেহ ভেসে ওঠে।অন্যদিকে, বুধবার সকাল ৮টার দিকে ধলু হাওলাদার বাড়ির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় রেজাউল নামে আরও এক যুবকের মরদেহ। তিনি সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকালে রেজাউল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সেদিন রাতেই কাশিপুর রোড এলাকা থেকে তার অটোরিকশা উদ্ধার হয়।জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন জানান, সোমবার রাতে কোনো অভিযান চালানো হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট