1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

চৌদ্দগ্রাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধ প্রতিরোধে কোর্ট পরিচালনা করা হয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

এ প্রেক্ষিতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকার গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম।অভিযানকালে দোকানসমূহের বিভিন্ন লাইসেন্স, সেবাগ্রহীতাকে সঠিকভাবে ওজনে পণ্যসামগ্রী দেয়া হচ্ছে কিনা , প্রতিটি পণ্য/সেবার মূল্য তালিকা আছে কিনা ইত্যাদি যাচাই করা হয়।উক্ত অভিযান পরিচালনাকালে নিম্নোক্ত বিষয়সমূহ লক্ষ্য করা যায়:১) গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে কোন ধরনের মিষ্টি এবং দই জাতীয় খাদ্রদ্রব্য তৈরি এবং বাজারজাতকরণের বিএসটিআই লাইসেন্স নেই। আফতাব সুইটস এন্ড কনফেকশনারিতে টোস্ট এবং ব্রেড প্রস্তুত ও বাজারজাতকরণের বিএসটিআই লাইসেন্স থাকলেও মিষ্টিজাত দ্রব্যের জন্য কোন ধরনের লাইসেন্স নেই।২) উল্লেখিত সবগুলো প্রতিষ্ঠানেই ওজন ও পরিমাপদন্ড সঠিকভাবে কাজ করছে কিনা সেই মর্মে বিএসটিআইয়ের কোন ক্যালিব্রেশন সার্টিফিকেট নেই।৩) প্রস্তুতকৃত মিষ্টি জাতীয় দ্রব্যসামগ্রীর মোড়কের গায়ে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের কোন তারিখ পাওয়া যায় নি।গৃহীত পদক্ষেপ:১) উল্লেখিত অপরাধসমূহ আমলে নিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক গ্রামীণ রেস্তোরাঁ এন্ড সুইটস, ঈশিতা সুইটস এন্ড কনফেকশনারি, আফতাব সুইটস এন্ড কনফেকশনারি এবং হীরা সুইটস এন্ড কনফেকশনারিতে মোট ২৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তৎক্ষণাৎ আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট