1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী

দুবলারচরের শুঁটকি মৌসুম শেষ: ৯৯% জেলে লোকসানে বাড়ি ফিরছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
সুন্দরবনের বঙ্গোপসাগর পাড়ে শেষ হয়েছে দুবলারচরের শুঁটকি মৌসুম। দীর্ঘ পাঁচ মাস সাগরে হাজার হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা প্রাকৃতিক দুর্যোগ ও নতুন করে বনদস্যুদের তাণ্ডবে শুঁটকির জন্য কাঙ্খিত মাছ আহরণ করতে না পেয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে মৌসুম শেষে বাড়ি ফিরছেন। প্রতিবছর ১ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলারচর শুঁটকি মৌসুম শুরু হয়ে ৩১ মার্চ শেষ হয়, তবে এবছর জেলেদের আবেদনে শুঁটকি মৌসুম ৮ দিন বাড়িয়ে ৮ এপ্রিল করা হয়। এ মৌসুমে শুঁটকির জন্য কাঙ্খিত মাছ আহরণ করতে না পারায় সরকারি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূর্ণ হচ্ছে না বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ। শুঁটকি মৌসুমের প্রথম সাতটি গোনে প্রাকৃতিক দুর্যোগে বঙ্গোপসাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে পারেনি। মৌসুম মাঝামাঝি এসে বনদস্যুরা নতুন মুক্তিপনের দাবিতে জেলেদের অপহরণ শুরু করে, যার কারণে অনেক জেলে সাগরে মাছ ধরতে যেতে সাহস করেনি। এ বছরের মৌসুম শেষে বেশিরভাগ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা লোকসান নিয়ে বাড়ি ফিরেছেন। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, শেলারচর ও নারিকেলবাড়ীয়ার জেলেরা জানান, মৌসুম শেষে হাতে গোনা দু’একজন জেলে ও মৎস্য ব্যবসায়ী মোটামুটি ভালো মাছ পেয়েছেন, তবে বেশিরভাগই লোকসানের মুখে বাড়ি ফিরেছেন। বনদস্যুদের তাণ্ডব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সাগরে মাছ ধরতে না পেরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। দুবলার ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, “এ বছর দুবলার শুঁটকি পল্লীর ৯৯% জেলে মহাজন দেনার দায় মাথায় নিয়ে বাড়ি ফিরেছেন। সুন্দরবন ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, “বিগত বছরগুলোর তুলনায় এ বছর শুঁটকির রাজস্ব আয় প্রায় ৬ কোটি ২০ লাখ ৯৫২ টাকা কম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট