নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
-
৩
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
অবহেলিত দাকোপ বটিয়াঘাটার বঞ্চনার অবসান ঘটাতে আগামী ১২ ফেব্রুয়ারী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে ধানের শিষে ভোট দিন। সোমবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা শহীদ মিনার মাঠে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান এ কথা বলেন। তিনি বলেন আমি নির্বাচীত হলে এ অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। নদী ভাঙন প্রতিরোধ, পানখালী ও পোদ্দারগঞ্জ ব্রীজ নির্মানসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দীর্ঘ বঞ্চনার অবসান ঘাটিয়ে প্রত্যাশিত উন্নয়ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আঃ মান্নান খানের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, বিএনপিনেতা বেনীমাধব বিশ্বাস, পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, ইউপি সদস্য চন্দনা রায়, পরিমল রায়, রবীন্দ্রনাথ মন্ডল, স্বেচ্ছাসেবকদলনেতা বাপ্পি কাজী, হাসমত খলিফা, শাহাবুদ্দিন গাজী, যুবদলনেতা আমিনুল ইসলাম বুলবুল, আঃ রাজ্জাক প্রমুখ। সভামঞ্চে খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দীলু, জিএম রফিকুল ইসলামসহ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা এবং সকল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন এবং সদস্য সচিব আলামিন সানা। এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন ও চালনা পৌরসভার সকল ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মিরা মিছিল সহকারে এসে উৎসব মূখর পরিবেশে জনসভায় যোগদান করে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন