1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বগুড়া  প্রতিনিধি: তানসেন আলী মন্টু

বগুড়া-৬ সদর আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে জেতাতে ব্যাপক প্রচারণা করছেন দলটির নেতাকর্মীরা। জেলাজুড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে গণসংযোগে ভোটের মাঠে তৎপর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ দলের অঙ্গ সংগঠনের তৃণমূল কর্মী সমর্থকরা গ্রামীণ জনপদে ছুটছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া থেকে সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচিত হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন জানিয়ে ভোট প্রার্থনা করছেন।

শনিবার দিনভর সদর আসনের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। শহরে পাড়া মহল্লায় ধানের শীষ প্রতীকের প্রচার মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদল সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। গণসংযোগে তৎপর জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

এদিকে, সদরের ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন শহর যুবদল সভাপতি আহসান হাবিব মমি। গতকাল বিকেল ৪টা থেকে চারমাথা গোদারপাড়া বাজারসহ পাড়া-মহল্লায় ভোটারদের কাছে যান নেতাকর্মীরা। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহার সম্পর্কে অবগত করা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন জনবান্ধব বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

পথসভায় শহর যুবদল সভাপতি বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বগুড়া থেকে তারেক রহমান এমপি নির্বাচিত হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। এর আগে, শাখারিয়া ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি পিপি আব্দুল বাছেদ, এড. আব্দুল মান্নান মন্ডল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট