শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
-
৫
বার পড়া হয়েছে

শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি : মোঃ দিলুয়ার হোসেন
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাল্লা শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত ও জমিয়তে উলামায়ে ইসলাম সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভাটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন দীর্ঘ ৫০ বছর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আমি আপনাদের কাছে শেষ বারের মতো সুযোগ চাচ্ছি। এটা আমার শেষ নির্বাচন, এর পর আমি আর কোনো দিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও আব্দুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি, কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ড. মাওলানা ওয়ায়েব আহমদ, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক নেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ, মাসুক চৌধুরী, ডাক্তার এম এ করিম, ও নাছির চৌধুরীর সহধর্মিণী মোছাম্মৎ পারভিন চৌধুরী ,বিএনপির সাবেক সভাপতি, গনেন্দ্র চন্দ্র সরকার আব্দুল করিম মাষ্টার, জনসভায় আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুর রহমান , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাংবাদিক এম আর মিজান, বাহাড়া ইউনিয়ন এর আহবায়ক ,সাইদ হোসেন সাগর, শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,, জুবায়ের আহমেদদ ডালিম,শাল্লা উপজেলা সাবেক ছাত্র দলের প্রচার বিষয়ক সম্পাদক সাগর বাবু, তারেক হাসান মুন্না, শাকিল আহমেদ, কয়েছ চৌদুরী, প্রমুখ। এ ছারা আরও উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্র দল মোঃ শহীদ মিয়া, কলেজ শাখা সিনিয়র সভাপতি রেজাউল আহমেদ,
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বয়জৈষ্ট নেতা, ভাটি অঞ্চলের পরিক্ষত নেতা, হিসেবে উল্লেখ করে বলেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে এলাকায় বসবাস করে আসছি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও এই এলাকার উন্নয়নে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন