নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
-
৬
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি এর কর্মকর্তাগণের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে যৌথ বাহিনী কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্তে বিস্তারিত আলোকপাত করা হয়। নরসিংদীবাসী যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে যৌথ বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
সভায় আরো উপস্থিত ছিলেন লে.কর্ণেল শামীম রহমান, অধিনায়ক, ৯ সিগন্যাল ব্যাটালিয়ন, লে.কর্ণেল মোঃ আবু বকর, অধিনায়ক, ১২ ল্যান্সারস, রায়পুরা আর্মি ক্যাম্প, মেজর মোঃ রায়হান মোস্তাফিজ, উপ-অধিনায়ক, নরসিংদী আর্মি ক্যাম্প, মেজর মোঃ শরিফুল ইসলাম, উপ-অধিনায়ক, ৬৩ বিজিবি, রায়পুরা বিজিবি ক্যাম্প, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কলিমুল্লাহ, জনাব এস.এম আকতারুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, নরসিংদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুজন চন্দ্র সরকার, জনাব মোঃ আরিফুল ইসলাম, ক্যাম্প কমান্ডার, নরসিংদী, র্যাব-১১, জনাব সামিনা তানী, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন