1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক

বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো. আল-আমীন আহমেদ, বাকৃবি, ময়মনসিংহ।

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) আবাসিক এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশু নিকেতন’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ রবিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
​এদিন সকাল ৯:৩০ মিনিটে শিশু নিকেতন স্কুল মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী খেলাধুলা শেষে বিকেল ৩:৩০ মিনিটে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ডিন কৃষি অনুষদ প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমীন।
​প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ফেব্রুয়ারি মাস মহান ভাষার মাস। এই মাসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়া করতে হবে। নতুন প্রজন্মের ভেতরে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা ভাষার মাসে আমাদের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন , ছাত্রজীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় স্কুলজীবনে প্রতিবছর এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। স্বাভাবিকভাবেই এই দিনটির প্রতি সবারই একটি আলাদা আকর্ষণ থাকে, আর সেই আকর্ষণের অংশ হিসেবেই আজ আমরা এখানে সমবেত হয়েছি।
তিনি বলেন, খেলাধুলায় পুরস্কার পাওয়া বা না পাওয়া বড় বিষয় নয়; প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য। খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং শরীরে শক্তি যোগায়। এই শক্তি প্রয়োজন পড়াশোনার জন্য, পরিবারে মা-বাবাকে সহযোগিতা করার জন্য, ভবিষ্যতে আরও পরিশ্রমী মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য এবং সর্বোপরি দেশকে এগিয়ে নেওয়ার জন্য।
তিনি আরো বলেন, শিশুদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝ থেকেই আগামী দিনের যোগ্য ও সচেতন নাগরিক তৈরি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট