প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১০:৩৬ এ.এম
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর–বিজয়নগর (৩) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শহরের ৫নং ওয়ার্ডের মধ্যপাড়ায় নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।শুক্রবার রাতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের মিয়ার ভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। “জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে। আমরা জনগণের রায় মেনে নেব।”
তিনি নেতাকর্মীদের ভোট কারচুপি ও জবরদস্তি থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বলেন, কেউ অনিয়ম করলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও সিসি ক্যামেরার তত্ত্বাবধানে সুষ্ঠু ভোটগ্রহণ হবে বলেও জানান।এ সময় তিনি নির্বাচিত হলে মাদক নির্মূল, এলাকার উন্নয়ন এবং বিএনপির ঘোষিত পরিবার কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের সহায়তার প্রতিশ্রুতি দেন।এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি এবিএম মোমিনুল হক, এডভোকেট আবদুর রহমান, নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, জসিম উদ্দিন রিপন, নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা যুবদলের সহসভাপতি আশিকুল ইসলাম সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শেকুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক বারেক মিয়া, পৌর বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম শিশির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবু, মিয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এজাজ আহমেদ মনির, ওয়ার্ড যুবদল সভাপতি ইসরাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাদেক চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
তারিখ ০৭/০২/২০২৬
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত