আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
৭
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো. আল-আমীন আহমেদ, উত্তরা, ঢাকা।
আইইউবিএটি বিজনেস স্কুলের উদ্যোগে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নবভর্তি এমবিএ শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানের পর রাজধানীর উত্তরা এলাকার দ্য রয়্যাল গার্ডেনে এক মনোজ্ঞ বুফে ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির মাননীয় উপাচার্য। বিশেষ উপস্থিতি ছিলেন বিজনেস স্কুলের ডিন, বিবিএ ও এমবিএ প্রোগ্রামের পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ ও গৌরবময় করে তোলে।
অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত কর্পোরেট ব্যক্তিত্ববৃন্দ—
মি. কামাল হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি, কৃষিবিদ গ্রুপ;
মি. মো. জাহাঙ্গীর আলম, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমপ্লয়মেন্ট অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি, মেঘনা ব্যাংক পিএলসি;
মি. তাসফের ইসলাম, ম্যানেজার (এইচওডি), হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মিনিসো বাংলাদেশ লিমিটেড।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এমবিএ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
নবাগত এমবিএ শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক ও সফল শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন