টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
-
২
বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :তাজলিমা খাতুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮৮ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। অভিযান নিউজ টিভি সংবাদ মধুপুর টাঙ্গাইল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন