প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৪:৫১ পি.এম
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ
মোঃ জাকির খান, ধনবাড়ি টাঙ্গাইল
টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ অভিযোগ করে বলেছেন, আমাদের মা-বোনেরা যখন ভোট চাইতে যাচ্ছেন, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারে কর্মী ও গণ সংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন," টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে"। কর্নেল আজাদ বলেন, "শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না প্রয়োজন বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতা। কারিগরি শিক্ষার মাধ্যমেই তরুণ সমাজকে স্বাবলম্বী করা সম্ভব"।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত