1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগন্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলী উল্লাপাড়াকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত আধুনিক উপজেলা গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

সোমবার দুপুরে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মামুন ছাত্রাবাস চত্বরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুই বারের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে উল্লাপাড়ায় একটি নার্সিং ইনস্টিটিউট ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে পারবে।
তিনি আরও জানান, তার প্রতিষ্ঠিত উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে মাস্টার্স ডিগ্রি কোর্স চালু করা হবে। চিত্তবিনোদনের জন্য শিশুপার্ক গড়ে তোলা হবে। লাইটিং, বিশুদ্ধ পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলা হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে উল্লাপাড়ায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এম আকবর আলী।

উল্লাপাড়াবাসীর ন্যায্য দাবি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এম আকবর আলীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র বেলাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, শফিউল মোমেন শফি ও শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক ওবায়দুর রহমান মাহবুবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট