প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৪:১০ পি.এম
শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
শাল্লা, (সুনামগঞ্জ) প্রতিনিধি:মোঃ দিলুয়ার হোসেন
সুনামগঞ্জের শাল্লায় শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান ও মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীকে প্রাণনাশের হুমকি এবং কওমি মাদ্রাসা বন্ধের হুমকির প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শাল্লা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‘শাল্লার তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়। হেফাজতে ইসলাম শাল্লা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— মাওলানা ইকবাল হোসাইন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আশিকুর রহমান আশিকী, মুফতী ইমামুল ইসলাম, মাওলানা আবু তাহের আল হাবিবী ও মাওলানা জাকারিয়া আলমসহ স্থানীয় উলামায়ে কেরাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত