1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মো: এনামুল ইসলাম

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘মোরগ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু। প্রতীক বরাদ্দের পর এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘মোরগ’ প্রতীক গ্রহণ করেন। এ সময় তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার একজন পরিচিত ও সুযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এদিকে কিশোরগঞ্জ-১ আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট