1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড়

আবু সালেহ বিপ্লব, বরিশাল ব্যুরো চীফ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী উ’ত্তা’প ধরে রাখলেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও নির্বাচন থেকে সরে না দাঁড়িয়ে ভোটের মাঠেই থাকার ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক বরাদ্দে ঘোড়া নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যা’হারের সময়সীমা শেষ হলেও ছিলেন অটল হাসান মামুন। ভোটগ্রহণের দিন পর্যন্ত ল’ড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, ভালোবাসা ও চাপ উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। এই ল’ড়াই মানুষের অধিকার ও সম্মানের।হাসান মামুনের এই অবস্থানে পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী সমীকরণ নতুন করে জ’টিল হয়ে উঠেছে। এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতি’দ্ব’ন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যা’লেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি সংশ্লিষ্টরা।নির্বাচনের শুরু থেকেই এলাকায় গু’ঞ্জন ছিল, শেষ মুহূর্তে হয়তো প্রার্থিতা প্রত্যা’হার করবেন হাসান মামুন। বি’রোধী পক্ষের প্রত্যাশাও ছিল তিনি সরে দাঁড়াবেন। কিন্তু সব গুঞ্জন ও চাপ উপেক্ষা করে নির্বাচনী মাঠ ছাড়েননি তিনি। বরং মাঠে-ময়দানে সরব উপস্থিতি, কর্মী-সমর্থকদের সক্রিয়তা এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া তার প্রার্থিতাকে আরও দৃঢ় করেছে।স্থানীয়দের মতে, হাসান মামুন কেবল একজন প্রার্থী নন, তিনি এই আসনে একটি রাজনৈতিক বাস্তবতা। তার ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের মাঠের রাজনীতি ভোটের হিসাব পাল্টে দিতে পারে। ফলে পটুয়াখালী-৩ আসনের নির্বাচন এখন শুধু প্রার্থী বনাম প্রার্থী নয়, বরং সম্মান, অবস্থান ও রাজনৈতিক প্রভাবের এক কঠিন লড়াইয়ে রূপ নিয়েছে।সব মিলিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার ঘোষণায় পটুয়াখালী-৩ আসনের ভোট যেন আরও অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়—ভোটের বাক্সে কার পক্ষে রায় দেয় গলাচিপা-দশমিনার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট