1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

ভাইরাল শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট

মো: সাঈম খান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রতিবেদন এডমিন

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক স্ট্যাটাসে সম্পা প্রশ্ন করেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’

একইসঙ্গে তিনি আশ্চর্যের সুরে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না।

রাবেয়া ইসলাম সম্পা তার স্ট্যাটাসে বলেন, ‘বিচার অবশ্যই হবে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এ দেশে আর জন্মাবে না। তবে এত দেরি কেন হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। ওসমান হাদি এক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের একটি লাইন বলেছিলেন, ‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায়
না বলা সহজে।’ তাই যুক্তি বা ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু মনে রাখতে হবে আমাদের লড়াই দীর্ঘ এবং মুমিনের জীবন মানেই সংগ্রাম।’

তিনি আরও লিখেছেন, শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চকে তার প্রথম সন্তান হিসেবে দেখতেন। এই সংগঠনের সদস্যদের কোনো বেতন দেওয়া হয় না এবং তারা নিঃস্বার্থভাবে কাজ করেন। হাদি সব সময় সদস্যদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন।

রাবেয়া সম্পা উল্লেখ করেছেন, যারা ওসমান হাদিরকে ভিডিওতে দেখেছেন বা তার কথা শুনেছেন এবং তাকে ভালোবেসে দোয়া করেছেন, তারা ভাবতে পারেন না তার ভাই-বোনদের এখন কী অবস্থার মধ্যে রয়েছে। শহীদ থাকলে হয়তো বলতেন, তার কথা বলা ঠিক আছে, কিন্তু ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের নিয়ে কথা বলবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট