1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

মধুপুরে আদিবাসীদের বিরুদ্ধে বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার করা হয়েছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :তাজলিমা খাতুন

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে করা বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস দেওয়া হয়।আজ বুধবার বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী শুনানি শেষে এই রায় দেন।টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরতদের প্রথাগত ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের জন্য এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আজ শুনানি শেষে টাঙ্গাইল বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী ৮৮টি বন মামলা প্রত্যাহার করেন ও মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন।
অভিযুক্তদের মধ্যে গারো ও কোচ ২৩১ জন এবং স্থানীয় বাঙালি রয়েছেন ১৫৬ জন।মামলা প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের মাধ্যমে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার আরও সহজ হবে বলে আশা করছে বন বিভাগ। অভিযান নিউজ টিভি মধুপুর টাঙ্গাইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট