বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমদিয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ইএম মেহেদী হাসান এর গভীর শোক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
-
৩৪
বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আজ গভীর শোকে আচ্ছন্ন। আপসহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে কান্নায় ভেঙে পড়েছে গোটা জাতি। এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে আমদিয়া ইউনিয়ন যুবদল।
আমদিয়া ইউনিয়ন যুবদল এর পক্ষ থেকে ইএম মেহেদী হাসান , সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন যুবদল , এক শোকবার্তায় বলেন—বেগম খালেদা জিয়া ছিলেন কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন নিপীড়িত মানুষের আশ্রয়, গণতন্ত্রকামী জনতার অবিচল সাহস ও সংগ্রামের প্রতীক। নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, আজ জাতি হারালো এক অভিভাবকতুল্য নেত্রীকে। তাঁর শূন্যতা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমদিয়া ইউনিয়নের প্রতিটি ঘরে আজ শোকের ছায়া, প্রতিটি হৃদয়ে জমে আছে গভীর কান্না।
ইএম মেহেদী হাসান আরও বলেন,
“আজ আমরা আমাদের মাকে হারালাম। যাঁর ছায়ায় আমরা সাহস পেতাম, দিকনির্দেশনা পেতাম। আল্লাহ তায়ালা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।”
আমদিয়া ইউনিয়ন যুবদল এর পক্ষ থেকে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
ইএম মেহেদী হাসান
সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন যুবদল।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন