1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

খুলনা জেলা বিএনপির নির্দেশনায় জরুরি কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনা জেলা বিএনপির নির্দেশনায় এক জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকতে হবে।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা-০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমির এজাজ খান। তিনি বলেন বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপিই জনগণের শেষ ভরসা। এজন্য প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, এস এম শামীম কবির। তাঁরা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আন্দোলন সফল করতে সাংগঠনিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলীয় নির্দেশনা মেনে সকল স্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহম্মেদ দিলু, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফর হোসেন, সাবেক সদস্য সচিব মোঃ আলামিন সানাসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট