1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সালমা

নরসিংদীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা জিসাসের উদ্যোগে ১৪ ডিসেম্বর রোজ রবিবার নরসিংদী সাটির পাড়া মুনলাইট স্কুল মাঠে বাদ আছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী শহর জিসাসের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান আতিক। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সাধারণ সম্পাদক শরিফ ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও সাবেক দুইবারের ভিপি খবিরুল ইসলাম বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জিসাসের সহ-সভাপতি মাহবুব আলম ভূঁইয়া ও আতাউর রহমান মিঠু।এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জিসাসের সহ-সভাপতি জমসের আলী মোল্লা, মনির ভূঁইয়া, জাসদ মিয়া; দপ্তর সম্পাদক আরিফ ভূঁইয়া; সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ খান,কোষাধ্যক্ষ জুয়েল চৌধুরী, নরসিংদী সদর জিসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জনি, কাঞ্চন মিয়া ও নুরু মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা জিসাস মোঃ জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা সহ জিসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিসাসের সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার ও সদস্য সচিব মোহাম্মদ রিপন মিয়া।দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় নরসিংদী জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট