1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার করেছে ছাত্রদল। ছাত্র সমাজকে সচেতন ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।
গত রোববার সন্ধ্যায় শহরের নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের রূপরেখা। শিক্ষাব্যবস্থা উন্নয়নসহ তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি আরও বলেন, গ্রামীণ জনপদে জেগে উঠেছে তারুণ্য। দেশ গড়ার ঐতিহাসিক পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে আরও তৎপর হতে হবে। শিক্ষার্থীদের স্বার্থে তৃণমূলে ছাত্রদলের প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন ইউনিটের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী। সেমিনারে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক তুষার, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আলামিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট