1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল

মারুফ হাসান নাঈম 
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

সভায় রুবেল সাহেব বলেন, আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে এবং তাদের কল্যাণে কাজ করবো। তিনবার এই আসন থেকে সংসদ সদস্য থাকার কারণে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এবার সুযোগ দিলে এলাকা উন্নয়নে ব্যাপক কাজ করে আপনাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আমরা বিএনপির পক্ষ থেকে ভোট দিতে পারিনি। এবার ভোট দেব, আপনারা ও আমাদের সাথে মিলিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাল্লাহ।

রুবেল সাহেব এমপি থাকাকালীন সময়ে করা উন্নয়নমূলক কাজ তুলে ধরে বলেন, আমি কারো ক্ষতি বা অন্যায় করেছি প্রমাণ করতে পারলে ভোট চাব না, রাজনীতি ছেড়ে চলে যাব।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলেন, আপনি তিনবার এমপি ছিলেন, আপনার মাধ্যমে আমরা অনেক সুবিধা পেয়েছি। এবার নির্বাচিত হলে আমাদের প্রাণের দাবি, আমাদের দাবি অনুযায়ী বিএনপি হাই কমান্ড যাতে পদোন্নতি দেয়।

সভায় বণিক সমিতির সভাপতি মুখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহিদুল হক মনিরের সঞ্চালনায় ব্যবসায়ী আলহাজ লুৎফর রহমান, নজরুল প্রমাণিক, বাদশা আলী ভূইয়া, আজিজুর রহমান, ছামিউল হকসহ আরও অনেক ব্যবসায়ী নেতা। এ সময় বাজারের সকল ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট