1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপে আচাভূয়া বাজার কমিটি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে জনৈক হারুন শিকদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে। রবিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেললে আচাভূয়া ডাকবাংলা বাজার কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম শেখ লিখিত বক্তৃতায় বলেন, জনৈক হারুন শিকদারের সংবাদ সম্মেলনের বরাতে বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদে বাজার কমিটির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। জনগুরুত্বপূর্ন এই বাজারটি পূনঃসংস্কার করে ও আদর্শ বাজার তৈরীর লক্ষ্যে নদীস্থ পয়স্থি জমি এবং মৃতঃ আবু বক্কারের ওয়ারেশগনের নিকট থেকে দানপত্র সুত্রে নেওয়া জমির উপর বাজার কমিটির অফিস এবং পাঞ্জেগানা মসজিদ নির্মান করা হয়েছে। তিনি বলেন জমির দাবীদার হলে হারুন শিকদার নির্মানকালে বাঁধা বা আপত্তি করেনি কেন ? হারুন শিকদারের তথাকথিত বন্দোবস্ত জমির কাগজপত্র জাল জালিয়াতি। বিষয়টি নিয়ে চালনা পৌরসভার পক্ষে মহামান্য হাইকোর্টে ৩৫০০/২০২৪ নং রিভিশন মামলা চলমান আছে। তিনি বলেন বাজার উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে অতীতের ন্যায় বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ দাখিল এবং বাজার কমিটির ভাবমূর্তি নষ্ট করতে হারুন শিকদার অশালীন ভাষা ব্যবহার করে এমন মিথ্যা অভিযোগ এনেছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন নির্মিত অফিস এবং মসজিদ হারুন শিকদারের দাবীকৃত জায়গার বাইরে। তিনি এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি মনোরঞ্জন বাহাদুর, কোষাধাক্ষ্য সাইদুর রহমান, সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ বাবু হাওলাদার, আলহাজ্ব জি এম ইমদাদুল হক, মোঃ ইকরামুল কবির পান্না, মাহাবুব সরদার, সিদ্দিকুর রহমান, সুশান্ত মিস্ত্রি, রফিকুল ইসলাম, গৌতম সরকার, মহির উদ্দিন শিকারী, মনিরুল ইসলাম, ওমর ফারুক, শাহাদাত হোসেনসহ সর্বস্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শনিবার হারুন শিকদার জায়গা দখলের অভিযোগ এনে বাজার কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট