1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দাকোপে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপে বিএনপি চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাকোপ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দোয়া মাহফিলে নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা জাতির জন্য আশীর্বাদস্বরূপ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, সাবেক চালনা পৌরসভা বিএনপির সদস্য সচিব আল আমিন সানা, বিএনপি নেতা আইয়ুব আলী কাজী, এস এম ফয়সাল, সঞ্জয় কুমার সাহা, জুলফিকার আলী জুলু, মোয়াজ্জেম মোল্লা, জাবেদ শেখ, রনি রায়, সোহেল কাজী, হাসমত খলিফা, বাপ্পি কাজী, রবিউল ইসলাম মনা, তারেক গাজী, ইকরামুল শেখ, রুম্মন গাজী প্রমুখ। সকলেই দেশনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি ও জাতীয় রাজনীতিতে তাঁর সক্রিয় প্রত্যাবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। নেতাকর্মীরা আরো বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, যা গণতন্ত্রপ্রেমী মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। দোয়া শেষে দেশনেত্রীর রোগমুক্তি, দেশের কল্যাণ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট