1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

খুলনায় তারুণ্যের উৎসব ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ ও প্রি-ভোকেশনাল কার্যক্রম অবহিতকরণ কর্মশালা ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে খুলনা অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কিছু বৃত্তিমূলক কার্যক্রম হাতে নিয়েছে যার মধ্যে আছে দেশব্যাপী বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের স্বাক্ষরতা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়ের জন্য পাইলটিং প্রকল্প বাস্তবায়ন করা। আমাদের উপকরণ বা সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে হাতে-কলমে শিক্ষা দিয়ে বৃত্তিমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত টেকসই জীবন নিশ্চিত করাই উদ্দেশ্য। প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা, সীমাহীন সাহস এবং প্রাণশক্তি। দেশের জনসাধারণকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে সেই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খালিশপুর স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পিছিয়ে পড়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট