1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

খুলনার দাকোপে রাস্তা নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার 

খুলনার দাকোপের বানিশান্তা, কৈলাশগঞ্জ, তিলডাঙ্গা, কামারখোলা, সুতারখালী ও মোজামনগর এলাকায় ইট সোলিং রাস্তা নির্মান কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিন্মমানের সামগ্রী দিয়ে এ নির্মান কাজে এলাকাবাসি বাঁধা দিলেও প্রকল্প সভাপতি নানা তাল বাহানায় কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরেজমিনে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে উত্তর কামিনীবাসিয়া কেয়ারের রাস্তার মাথা হতে শ্মশানঘাট লাইট পোষ্ট অভিমুখে ২০০ মিটার দৈর্ঘ্যের ইট সোলিং রাস্তা নির্মানে প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রকল্প সভাপতি অতি নিন্মমানের সামগ্রী (ইট) দিয়ে রাস্তা নির্মান করতে থাকে। এমতাবস্থায় স্থানীয় লোকজন নিন্মমানের ইট ব্যবহার করায় রাস্তার কাজ বন্ধ করে দেয়। বানিশান্তা ইউনিয়নে আধার মানিক রাস্তায় রিফারিং কাজেও এমন ভাবে নবথব ভাবে রাস্তা সংস্কার করতে দেখা গেছে।
স্থানীয় বাশার খান, নাজমুল গাজী, আমিরুল গাজী, নূর ইসলাম ফকির, রমজান গাজীসহ আরো অনেকে এ প্রতিবেককে জানান, নাম মাত্র বালু দিয়ে এবং তাতে পানি না দিয়ে নিন্মমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মান করায় আমরা বাধা দিয়েছি। সেখানে আমরা বলেছি ভালো ইট দিয়ে কাজ করার কথা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে। এবিষয়ে তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, প্রথমে ভালো ইট দিয়ে কাজ করা হয়েছে। পরে ইটটা একটু খারাপ হয়েছে। তাই এলাকার লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। পরে আবার ভালো ইট এনে কাজ করা হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন জানান, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিয়েছি। পুরাতন ইট ফেরত দিয়ে ভালো ইট এনে রাস্তার কাজ করার কথা বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট