1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

বেগম খালেদা জিয়ার জীবন-মরণ লড়াই— অশ্রুভেজা কণ্ঠে দেশবাসীর কাছে দোয়া চাইলেন, আমদিয়া ইউনিয়ন যুবদল এর সাধারণ সম্পাদক, ইএম মেহেদী হাসান

এইচ এম জাকির হুসাইন
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন

নিজস্ব প্রতিবেদক

দেশের গণতন্ত্রের মহান নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে শারীরিক সঙ্কটের সঙ্গে নিঃশব্দে লড়ে যাচ্ছেন—ঠিক সেই মুহূর্তে অশ্রুভেজা কণ্ঠে তাঁর আরোগ্যের জন্য পুরো জাতির কাছে দোয়া প্রার্থনা করলেন, আমদিয়া ইউনিয়ন যুবদল এর সাধারণ সম্পাদক, ইএম মেহেদী হাসান

তিনি কান্না চেপে রেখে বলেন,
“আমাদের মা, আমাদের আশ্রয়, আমাদের প্রেরণার উৎস আজ মৃত্যুর দ্বারপ্রান্তে লড়ছেন। তাঁর ব্যথায় আমাদের বুকটা ফেটে যাচ্ছে। দয়া করে সবাই হাত তুলুন, দোয়া করুন—হয়তো আপনাদের একটি ‘আমিন’ আমাদের দেশনেত্রীকে ফিরিয়ে আনতে পারে…”

তিনি আরও বলেন,
“দেশমাতৃকার এই সাহসী কন্যা সারাজীবন মানুষের জন্য লড়েছেন, আজ তিনি শয্যাশায়ী। তাঁর প্রতিটি নিঃশ্বাস আজ জাতির জন্য বেদনার প্রতিচ্ছবি। এমন সময়ে আমরা চুপ থাকতে পারি না—তাঁর জন্য দোয়া চাইতেই হবে, মিনতি করতেই হবে।”

ইএম মেহেদী হাসান
জানান, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, ঘর-বাড়ি ও মাঠে-ময়দানে নেতাকর্মীরা চোখের জল ফেলে দোয়া করছেন।
*“হে আল্লাহ, আমাদের দেশনেত্রীকে সুস্থ করে দিন… তাঁকে আবার এই জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন”—*এই একটিই প্রার্থনা এখন সারা এলাকায়।

তিনি দেশ-বিদেশের সব দেশবাসীর প্রতি আকুতি জানিয়ে বলেন,
“আজ রাজনীতি নয়—আজ একটি মায়ের জীবন বাঁচানোর দোয়া দরকার। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট