1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

ফুলপুরে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- সফল সমাপ্তি ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি

আজ ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ফুলপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিনব্যাপী গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (প্রশাসক মৎস্য কর্মকর্তা) মোঃ উজ্জ্বল হোসেন । এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ওমর ফারুক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফুলপুর, ও সুকেদা বেগম, আব্দুর রহমান সোহেল প্রমুখ।প্রজ্ঞাপন মাধ্যমে জানা যায় দেশের বিভিন্ন জেলার ২১,৬৪৫ (একুশ হাজার ছয়শত পঁয়তাল্লিশ) জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে শারীরিকভাবে সক্ষম, দেশপ্রেমিক ও নৈতিক চরিত্রের অধিকারী তরুণ-তরুণীদের এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়।অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দেশের যেকোনো জাতীয় প্রয়োজনে দায়িত্ব পালনের মানসিকতা ও দক্ষতা অর্জন করেছেন। নিয়মিত পিটি, প্যারেড, ক্লাস ও বিশেষ সেশনের মাধ্যমে তারা সামাজিক, উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা গড়ে তুলেছে।দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত এসব তরুণ-তরুণী এখন আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।ফুলপুরে ভিডিপি প্রশিক্ষণের সমাপনী দিনে সফলভাবে সম্পন্নকারীদের প্রশিক্ষণ সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের “পুরস্কার ও ক্রেস্ট” প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট