কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
-
৩৬
বার পড়া হয়েছে

আल আমিন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত ফুটবল বিতরণী কর্মসূচিতে প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা উপস্থিত না থাকায় কর্তৃপক্ষের মাধ্যমে ফুটবলটি মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির আব্দুল হান্নান। আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি মাসুদ রানা এবং ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আয়নাল হক। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন