1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত

মো: আল-আমীন আহমেদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ:

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই) এর ব্যবস্থাপনায় পরিচালিত ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে জিটিআই শ্রেণীকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া।

জিটিআই পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার ও লেকচারার ড. মো. সবুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে তিনজন অংশগ্রহণকারী তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমে পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবেন।” তিনি আরও বলেন, কর্মকর্তাদের কর্মদক্ষতা এমনভাবে বিকশিত করতে হবে যেন তাদের যোগ্যতা আগামী দিনে বিভিন্ন কর্মস্থলে সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়। তিনি সফলভাবে প্রশিক্ষণ আয়োজনের জন্য জিটিআই কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন এবং গ্রুপ ও ব্যক্তিগত ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফ্যাবল্যাব পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. আদহাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহযোগী পরিচালক প্রফেসর ড. দীন ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমদ, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট