1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) : প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম এলএসডিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন। এবার উপজেলায় সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ৩৪ টাকা কেজি দরে ২১১ মেট্রিক টন ধান ও রাইচ মিল মালিকদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে ৪৫৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত অফিসার ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, উপ-খাদ্য পরিদর্শক মনিরুজ্জামান, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলাল হোসেন, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, আকবর অটো এগ্রো ও ক্লোল্ড স্টোরেজ স্বত্বাধিকারী সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

গতকাল বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট