1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন

শাল্লায় বিদ্যুতপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোঃ দিলুয়ার হোসেন 
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি, মোঃ দিলুয়ার হোসেন 

​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় চাষের জমিতে বিদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুতপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে বাহাড়া গ্রামের হাওড় এলাকায় এই ঘটনা ঘটে।

​নিহতের নাম সুব্রত রায় (২৪)। তিনি বাহাড়া গ্রামের মৃত সজল রায়ের ছেলে।

​নিহতের ভাই সুমন রায় বলেন, বুধবার ভোরে সুব্রত রায় তার গ্রামের পাশের হাওড়ে জালা ক্ষেতে (ধানের বীজতলা) পানি দেওয়ার জন্য যান। এই কাজে তিনি একটি বিদ্যুতিক পাম্প ব্যবহার করছিলেন।

​ধারণা করা হচ্ছে, পাম্পের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় কিংবা কোনো ত্রুটিযুক্ত তারের সংস্পর্শে আসায় তিনি উচ্চ ভোল্টেজের বিদ্যুতস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।

​সুব্রত রায়ের চিৎকারে আশেপাশের লোকজন এবং অন্যান্য কৃষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ওমর ফারুক বলেন, হাসপাতালে নিয়ে আসার পর আমরা ইসিজি ও প্রেসার চেক করি। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রুগির মৃত্যু হয় বলে জানান তিনি।

​একমাত্র ছেলেকে হারিয়ে সুব্রত রায়ের পরিবারে ও বাহাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট