1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন ময়মনসিংহে ৬০ বছর বয়সী নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক ঝিনাইগাতীতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ খুলনার দাকোপে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

আতশবাজির শব্দে হৃদরোগে আলেম মাহমুদুল হাসান আল মাদানীর মৃত্যু; নরসিংদীতে শোকের ছায়া

এইচ এম জাকির হুসাইন
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন

নিজস্ব প্রতিবেদক

তারিখ: ২৬ নভেম্বর ২০২৫

:নরসিংদী সদরের বনবিভাগ এলাকায় আতশবাজির প্রচণ্ড শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রখ্যাত আলেম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, মাদানী হুজুর রাতেও সম্পূর্ণ সুস্থ ছিলেন। রাতের খাবার খেয়ে বিশ্রামে যাওয়ার কিছুক্ষণ পরই বাসার পাশের একটি বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হলে প্রচণ্ড শব্দে তিনি হার্ট অ্যাটাক করেন। দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, এলাকার মানুষ, আলেম সমাজ ও হাজারো ছাত্র-শুভাকাঙ্ক্ষীর মাঝে নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানান—এর আগেও নরসিংদীতে মধ্যরাতের আতশবাজির শব্দে বয়স্ক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে গভীর রাতে আতশবাজি ফোটানো নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী দীর্ঘদিন ধরে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নরম স্বভাব, নৈতিকতা, নিষ্ঠা ও অমায়িক আচরণের কারণে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি তিনি ছিলেন একজন পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং সৌদি আরবের একটি মন্ত্রণালয়ের দায়ী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে নরসিংদীজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাজারো মানুষের উপস্থিতিতে নরসিংদী গাবতলী মাদ্রাসা মাঠে তার প্রথম জানাযা সম্পন্ন হয়, যেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানান।

বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-ধর্মীয় মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট