1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আইইউবিএটিতে স্প্রিং ২০২৬ ফ্রেশম্যান ইনিশিয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় হত্যাকাণ্ড: শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে — মিয়া গোলাম পরওয়ার সৌদি আরব হাইল আন্তর্জাতিক বিমানবন্দরের পাসপোর্ট কার্যক্রম পরিদর্শন

মান্দায় সরকারি সার পাচারের চেষ্টা ব্যর্থ সেনাবাহিনীর অভিযানে তিন ভ্যানে ৬০ বস্তা সার জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি : আল আমিন

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নে সরকারি সার কালোবাজারে পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে টিএসপি, এমওপি ও জিপসাম মিলে ৬০ বস্তা সার জব্দ করে। এসময় পাচার কাজে ব্যবহৃত তিনটি ভ্যানগাড়িও আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, এসব সার অবৈধভাবে পার্শ্ববর্তী রাজশাহীর তানোর উপজেলায় পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও সারবোঝাই ভ্যানগাড়িগুলো আটক করা সম্ভব হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থানীয় ডিলারদের কাছ থেকে সরকারি সার সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা হচ্ছিল।

অভিযান শেষে সেনাবাহিনী বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে অবহিত করে। খবর পেয়ে উপজেলা কৃষি অফিসার মোছা. শায়লা শারমিন এবং উপজেলা ভূমি অফিসার নাবিল নওরোজ বৈশাখ ঘটনাস্থলে পৌঁছান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ সার কৃষি বিভাগের হেফাজতে দেন এবং পলাতক পাচারকারীদের শনাক্তে আইনগত প্রক্রিয়া শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট