1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

দাকোপে টেকসই বাঁধ ও খাল খননের দাবিতে মানববন্ধন

মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

টেকসই বাঁধ নির্মাণ ও নিয়মিত খাল খননের দাবিতে দাকোপ উপজেলার ডাকবাংলা মোড়ে ২৪ নভেম্বর সোমবার বেলা ১১ টায় জলবায়ু–ঝুঁকিপূর্ণ মানুষের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের “ডিআরআর ও সিসিএ” প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে শক্তিশালী বাঁধ না থাকায় সাম্প্রতিক জোয়ার–ভাটা ও ভারী বৃষ্টিতে অনেক এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি প্রবেশের ফলে ধান, শাকসবজি, মিষ্টি পানির ঘের ও পুকুর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। লবণাক্ততা বৃদ্ধির কারণে চলতি মৌসুমের কৃষি উৎপাদনও অনিশ্চিত হয়ে গেছে।স্থানীয়রা অভিযোগ করেন, অস্থায়ী মেরামত ও অনিয়মিত খাল খননের কারণে পানি জমা স্থায়ী হয়েছে। বর্ষার সময় অনেক গ্রামের যাতায়াত ব্যবস্থা দীর্ঘদিন স্থবির থাকে, যা কৃষি, মাছচাষ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাজারে সমস্যা সৃষ্টি করছে। বক্তারা বলেন, উপকূলের মানুষের জীবন–জীবিকা রক্ষায় টেকসই ও দীর্ঘমেয়াদি বাঁধ ও নিয়মিত খাল খনন ছাড়া বিকল্প নেই। মানববন্ধনের শেষে জলবায়ু–অভিবাসী কমিউনিটি প্রস্তুতকৃত স্মারকলিপি দাকোপের ইউএনও মোঃ আসমত হোসেনের কাছে হস্তান্তর করে। স্মারকলিপিতে টেকসই বাঁধ নির্মাণ, নিয়মিত খাল খনন এবং জলবায়ু–অভিবাসীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। ইউএনও বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, তাঁদের এই সম্মিলিত দাবি নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে এবং উপকূলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট