1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য/তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য/তাঁদের উত্তরাধিকারীগণকে অদ্য ২২ নভেম্বর ২০২৫, শনিবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সংবর্ধনা প্রদান করেছেন। মহান মুক্তিযুদ্ধে কিলোফ্লাইট এবং বিমান বাহিনীর অন্যান্য সদস্যগণের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁদের প্রাপ্য সম্মানের স্বীকৃতি স্বরূপ সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষ্যে ঢাকার তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যগণসহ মোট ৩৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা/তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য/তাঁদের উত্তরাধিকারীগণের সঙ্গে কুশল বিনিময়, উপহার সামগ্রী প্রদান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনাগণ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট