1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও গবাদিপশু আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ২০ ও ২১ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শ্রীবরদী উপজেলার লাওচাপাড়া, জোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার বালিঝুড়ি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লক্ষীকুড়া ও ধোবাউড়ার ভূইয়াপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে বিভিন্ন ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল।

এ সময় অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন শাইন ক্রিম, ডাব সাবান, কম্বল, প্যান্টের কাপড়, বাংলাদেশি কুইচ্চা মাছ এবং গরু আটক করে। আটককৃত চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য ২৪ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরতা নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট