1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

সীমান্ত সংলগ্ন জঙ্গল থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বনরাণী গজনি অবকাশ রোড় সংলগ্ন সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি জঙ্গলে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল এবং দীর্ঘ সময় জঙ্গলে পড়ে থাকার কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন মোবাইলফোন ও বাংলালিংকের দুটি সিমকার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মোঃ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ধারণা করছে, ২–৩ দিন আগে অজ্ঞাত ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন চালু করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট