1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

খুলনায় মাঠে নেমেছে নৌবাহিনী, চলছে তল্লাশি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে খুলনার আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সবগুলো সড়ক, মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী, নৌবাহিনী, র‍্যাবের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব বাহিনী শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে রূপসা মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, শিববাড়ী মোড়, খালিশপুর, দৌলতপুরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে। সন্দেহজন যানবাহন ও ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। খুলনা মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রায়কে কেন্দ্র করে খুলনায় যাতে কেউ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য প্রস্তুত আছে বাহিনী। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রায়কে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট