1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ময়মনসিংহে “নারীদের কণ্ঠস্বর” শীর্ষক র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ, ময়মনসিংহ। 

ময়মনসিংহ সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “নারীদের কণ্ঠস্বর” শীর্ষক নারী ও কিশোরীদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক র‍্যালি ও উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর এস. এম. আরিফুর রহমান, বিসিএস (সাধারণ শিক্ষা), কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

তিনি বলেন, “নারী ও কিশোরীরা আজ সমাজের প্রতিটি স্তরে নিজেদের মেধা, পরিশ্রম ও নেতৃত্বের মাধ্যমে অগ্রগতির নতুন দিগন্ত সৃষ্টি করছে। তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া মানেই টেকসই উন্নয়নের পথ সুগম করা।”

  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা রেবেকা সুলতানা, নির্বাহী পরিচালক, অন্যচিত্র ফাউন্ডেশন; জনাবা নার্গিস সুলতানা, নির্বাহী পরিচালক, পরিবর্তন উন্নয়ন সংস্থা; জনাবা হোসনে আরা, নির্বাহী পরিচালক, অগ্রগতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। তাঁরা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন; পাশাপাশি প্রতিবন্ধী নারী ও কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন জনাব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, পাটগুদাম উচ্চ বিদ্যালয়। তিনি বলেন, “বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে সমতা ও সম্মানবোধ গড়ে তুলতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জনাব মো. হারুন উর রশীদ, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ। তিনি বলেন, “নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে সামাজিক পরিবর্তন সম্ভব। যুবদের ইতিবাচক অংশগ্রহণই সমাজে স্থায়ী পরিবর্তন আনতে পারে।”

  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: মামুন মিয়া, সভাপতি, প্রতিজ্ঞা যুব সংগঠন, ময়মনসিংহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট