1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ফুটবল ও খেলাধুলার উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে তরুণ ও যুবকদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। ভাটরা ইউনিয়নের ১০টি গ্রামের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন নেতারা।

গতকাল শনিবার দলীয় অস্থায়ী কার্যালয়ে মাদকবিরোধী তারুণ্যের সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।

মাদককে না বলুন, মাদক ছেড়ে মাঠে চল, প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণ ও যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার তাগিদ দেন নেতারা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন প্রদত্ত ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

এরআগে বৃহস্পতিবার ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া, মনিনাগ, বেলঘড়িয়া, ভড়-মাঝগ্রাম ও মুরারিদীঘি গ্রামের যুবকদের সঙ্গে মতবিনিময় করে স্বেচ্ছাসেবক দল। খেলোয়াড়দের মাঝে পাঁচটি ফুটবল এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নেতারা। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিপন তালুকদার, আজিজুল ইসলাম, ইউনুস আলী, হাবিব হাসান, তৌহিদ রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট