1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

উদ্ধার হয়েছে নগদ অর্থ ও বিপুল পরিমাণ মাদক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) ভোররাতে আনুমানিক রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার করপাটি মরকটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা) কে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা, মোবাইল ফোন ও নগদ অর্থসহ প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন নাগরিকেরা মাদকবিরোধী এই কার্যক্রম আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন।

চৌদ্দগ্রামে সেনা অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ —

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট