1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

(বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৮৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা এই প্রণোদনা পাচ্ছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এ উপজেলায় গম ১০০জন, সরিষা ৩৬৮০জন, শীতকালীন পেঁয়াজ ২০জন, খেসারী ১০জন ও মসুর ৬০ জন চাষি প্রণোদনা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রাণী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, শর্মিলী ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, সুজন কুমার, শাহাদত হোসেন, সোহেল রানা, আব্দুস সালাম প্রমুখ।

 

 

নন্দীগ্রাম, বগুড়া।
২৮ অক্টোবর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট