1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে উত্তরায় সচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মো: আল-আমীন আহমেদ,  উত্তরা, ঢাকা:

“রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই শ্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি পেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রাজধানীর উত্তরা ১২ নং সেক্টরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয়-৬ এর সম্মুখে এ কর্মসূচি আয়োজন করে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; জনাব সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি; জনাব ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সামছুর রহমান, সভাপতি, ক্যাব ঢাকা জেলা কমিটি; জনাব শওকত আলী খান, সদস্য, ক্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ; জনাব আবুল কালাম আজাদ, আজীবন সদস্য, ক্যাব; জনাব মোঃ খলিলুর রহমান, উপদেষ্টা, ক্যাব ঢাকা জেলা কমিটি; জনাবা শাহীনা রহমান, সভাপতি, ক্যাব উত্তরা শাখা; এবং জনাব স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক, ক্যাব উত্তরা শাখা।কর্মসূচিতে উত্তরা এলাকার বিভিন্ন সেক্টরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সবচেয়ে কার্যকর উপায়। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে না থাকা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।তারা আরও বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস প্রজাতির মশার কামড়ে ছড়ায়। এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে—তাই ফুলের টব, পুরনো টায়ার, ফ্রিজের ট্রে, পানির ট্যাংকসহ এমন সব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার, পূর্ণহাতা পোশাক পরা এবং মশা নিধনের ওষুধ ব্যবহার করার উপর গুরুত্ব দেওয়া হয়।বক্তারা আরও আহ্বান জানান, কারও মধ্যে জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথা, চোখের পেছনে ব্যথা বা র‍্যাশ দেখা দিলে যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। অনুষ্ঠানে সবাই শপথ নেন—“রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই অঙ্গীকার বাস্তবায়নে একযোগে কাজ করবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট