1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

ঝিনাইগাতীতে রাস্তা সংস্কারের অনুমোদন হওয়ায় এলাকাবাসীর উচ্ছ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ভূমি অফিস ও মসজিদ রোড মোড় থেকে ধানহাটি মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে রাস্তার উন্নয়নের অনুমোদন হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা গেছে, ১৯৮৪ সালে ঝিনাইগাতী উপজেলা প্রতিষ্ঠার পর ইটের সলিং দিয়ে প্রথম রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর দীর্ঘ সময় কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকে। একবার দায়সারা মেরামত করা হলেও তাতে কোনো সুফল মেলেনি। বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় চরম ভোগান্তির।

সম্প্রতি এই বিষয়ে এ প্রতিনিধির প্রতিবেদনের পর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় ১৪৩১ সালের হাটবাজার ইজারার খাত থেকে ১০ শতাংশ হারে ১৬ লাখ ৯০ হাজার টাকা রাস্তার সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার নেমে আসে। তারা বলেন, এই রাস্তার কারণে আমরা বহু বছর ধরে কষ্টে ছিলাম। এখন অনুমোদন পাওয়ায় আমরা উপজেলা প্রশাসন ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, রাস্তাটির অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজ শুরু হবে। এছাড়া বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য দুটি ট্রলি গাড়ি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট